এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

    সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
    সংগৃহীত ছবি

    সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে আসবে।

    বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আইএসপিআর জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ শান্তিরক্ষী আহত হন। পরে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন। আহত সকল শান্তিরক্ষীর দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

    বর্তমানে আহত শান্তিরক্ষীরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।

    আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণকারী ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্তোষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে।

    গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…