এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

    নির্বাচন নিয়ে প্রতিবেশীর নসিহতের প্রয়োজন নেই: পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের থেকে কোনো নসিহত গ্রহণের প্রয়োজন নেই।

    বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছর ছিল না।’

    তিনি আরও বলেন, ‘এখন ভারত এটা নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে, এটাকে আমি অগ্রহণযোগ্য মনে করি। কারণ গত প্রহসনের নির্বাচনগুলোতে তারা কোনো শব্দ করেনি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে। এটা অগ্রহণযোগ্য।’

    শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিতেন। এখন তিনি সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে যথেষ্ট উসকানি আছে।

    তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন—এটাতে তো আমরা আপত্তি জানাবই। আমরা তো তাকে ফেরত চাইবই। কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না। তার বক্তব্য বন্ধ করছে না।উল্টো সর্বশেষ তারা কিছু নসিহত করেছে।’

    সম্প্রতি ভারতের সেভেন সিস্টারস নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আমরা আশ্রয় দেব না। একজন রাজনৈতিক নেতা বলতে পারেন। কিন্তু এদেশের কোনো সরকারই এটাকে সমর্থন করবে না।’ 

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…