এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার-১৯

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

    নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার-১৯

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

    নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন থানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

    পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলো মো. রতন প্রধান (৪০), আরিফুল হক ফাহিম (৩৮) ও সহিদুল ইসলাম (৪৫)।

    ফতুল্লা মডেল থানা পুলিশ গ্রেফতার করে দুজনকে। তারা হলো মো. রমিজ উদ্দিন ঢালী (৫৯) ও মহাসিন সিপাহি (৪৫)।

    সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বাধিক ৯জনকে গ্রেফতার করে। তারা হলো মো. আরিফ মাহমুদ (৩০), মো. সাজু (৩১), মনিরুল ইসলাম রাসেল (৪৫), মোখলেছুর রহমান (৫৮), মো. আবুল হোসেন (৫৪), হাবিবুর রহমান তানভীর (২১), মো. শাহিন (৩২), মো. তাজুল ইসলাম (বয়স উল্লেখ নেই) এবং মো. আক্তার হোসেন (২৭)।

    বন্দর থানা পুলিশ গ্রেফতার করে তিনজনকে। তারা হলো সাইদুল ইসলাম (৩৫), মিজান মেম্বার (৪৬) ও সুফল চন্দ্র দাস (২১)।

    রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে মোমেন মোল্লা (৫২) এবং সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করে মো. রাসেল (৪০)।

    নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সময়ের কন্ঠস্বরকে জানান, ‘গ্রেফতারকৃত ১৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, একই দিনে জেলার সাতটি থানার উদ্যোগে সাতটি চেকপোস্ট বসিয়ে ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত অপরাধে দুটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…