এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যশোরের শার্শার রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

    জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনসহ ছয়জন নেতাকর্মী। জনসভায় তারা শার্শা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

    যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, “জামায়াতে ইসলামীতে মানুষের আস্থা বাড়ছে। আগামী দিনে দেশ পরিচালনায় জামায়াত ভূমিকা রাখবে—এই বিশ্বাস থেকে বিভিন্ন দল ও মতের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।”

    তবে এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, “জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

    স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে নির্বাচনের আগে শার্শা উপজেলার রাজনৈতিক পরিস্থিতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…