এইমাত্র
  • ৩৫০০ প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
  • নির্বাচন ও গণভোটে প্রস্তুতির কথা জানালেন সেনাপ্রধান
  • জীবন দেবো তবু মায়ের সম্মান নিয়ে কাউকে টানাটানি করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • গাজীপুরে ১১ দলীয় জোটের সমাবেশে উল্লেখযোগ্য নারী উপস্থিতি
  • জবিতে নিজ বিভাগকে বিজয়ী করতে পক্ষপাতিত্বের অভিযোগ
  • ভোলায় ফের বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    তেল না কেনার ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারত: রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    তেল না কেনার ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারত: রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ভারত আর রাশিয়ার তেল কিনবে না। এর বদলে দেশটির পণ্যে শুল্কের পরিমাণ ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।

    তবে রাশিয়া বলছে, তেল না কেনার ব্যাপারে ভারত এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং এ সংক্রান্ত কোনো বিবৃতিও দেননি।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, “এ ব্যাপারে আমরা নয়াদিল্লির কাছ থেকে কোনো বিবৃতির ব্যাপারে শুনিনি। আমরা ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ককে সম্মান জানাই। কিন্তু আমরা রাশিয়া ও ভারতের মধ্যে উন্নত কৌশলগত সম্পর্ক বিকাশকেও কম গুরুত্ব দেই না। এ বিষয়টি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি এগিয়ে নিতে চাই।”

    বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন নয়াদিল্লি রাশিয়ার তেল কেনার বদলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল কিনতে রাজি হয়েছে।

    তিনি জানান, “মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। এর বদলে যুক্তরাষ্ট্র এবং সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে তেল কিনবেন। এটি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে। যা এখন চলছে এবং প্রতিদিন-প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন।”

    এর কয়েক মিনিট পর ভারতীয় প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দেন। এতে তিনি ট্রাম্পকে ১৪০ কোটি ভারতীয়র পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…