এইমাত্র
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম

    নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ এএম

    নাটোরের লালপুরে নাটোর-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খলিলুর রহমান নামে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক সমর্থককে আটক করেছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারে এই ঘটনা ঘটে।আটককৃত খলিলুর রহমান আরবাব ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

    এ বিষয় বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু বলেন, এশার নামাজের পর আরবাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচুয়া নির্বাচনী অফিসে আমাদের কয়েকজন লোক বসেছিল। এসময় সালামপুর থেকে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর এক- দেড়শ সমর্থকরা কচুয়া বাজারে এসে মিছিল শুরু করে। মিছিলটি আমাদের অফিস অতিক্রম করে আবারো ঘুরে আসে। একপর্যায়ে আমাদের অফিসে তারা হামলা চালিয়ে অফিস তছনছ করে দেয়। আমাদের প্রার্থী ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এ সময় আমাদের তিনজন সমর্থক আহত হয়। আমরা অভিযোগ করার জন্য থানায় এসেছি।

    অভিযোগের বিষয় জানতে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

    এবিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, যতটুকু জানতে পেরেছি আসনটির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয় জনগণ একজনকে আটকে রেখেছিল, তাকে পুলিশ আটক করে নিয়ে এসেছে। আটককৃত ওই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থক। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…