এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ এএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ এএম

    কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ এএম

    কুমিল্লায় মারুফ মিয়া নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। এর আগে বুধবার শহরতলীর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া (২২) নেত্রকোনা জেলা সদরের মশুয়া গ্রামের আওলাদ হোসেন মুন্সীর ছেলে। 

    পুলিশ এবং স্থানীয়রা জানান, নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি আবাসিক ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল মারুফ মিয়াসহ একদল শ্রমিক। বুধবার দুপুরে এলাকার বখাটে যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় মারুফসহ ৪ জনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় মারুফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    প্রত্যক্ষদর্শী শামসুল হক বলেন, আমরা নেত্রকোনার বাসিন্দা। এখানে নির্মাণ শ্রমিকের কাজ করছি। বুধবার আমাদের কাছে মাদক রয়েছে- এমন অভিযোগ করে তিনজন বখাটে আমাদের ওপর আক্রমণ করে। তারা প্রথমে এসে পুলিশ পরিচয় দেয়। এরপর আমাদের মারধর করে।

    এ সময় মারুফকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আমরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

    কোতোয়ালি মডেল থানার এসআই মিল্টন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ হত্যাকাণ্ড নিয়ে এখনো কেউ মুখ খুলছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য আমরা চেষ্টা করছি।

    কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিহত শ্রমিক মারুফ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…