এইমাত্র
  • এবার রোজা হবে সর্বোচ্চ সাড়ে ১৩ ঘণ্টা
  • ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন
  • কুমিল্লাকে দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনৈতিক হাবে পরিণত করা হবে: মনির চৌধুরী
  • আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • আজ রবিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    গাজীপুরে জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    গাজীপুরের কাশিমপুরে জাতীয় পার্টির (জিএম কাদের) বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। 

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর কাশিমপুরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নিজ বাস ভবনে এই যোগদান এর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জননেতা শওকত হোসেন সরকার যোগদান কারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

    এছাড়াও জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন, কাশিমপুর থানা জাতীয় পার্টি সভাপতি মো. রুহুল আমিন দেওয়ান ,গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. ফারুক খান, মো. রুহুল পাঠান, মো. লোকমান হোসেন, মো. হারুন দেওয়ান, মো. প্রিন্স দেওয়ান, মো. মাহিম সরকার, মো. নিরব মন্ডল, মো. নাসির মোল্লা, মো. বাবু, মো. সিহাব চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. সোহান, মো.রুহান মোল্লা প্রমুখ।

    বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির নেতা-কর্মীরা  বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান কে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে এবং জাতীয়তাবাদী আদর্শের ছায়াতলে দেশ ও জাতির কল্যানে রাজনীতি করার উদ্দেশ্যে আমরা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি। 

    এই মুহুর্ত থেকে আমরা সকলে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাধ মিলিয়ে প্রচার-প্রচারণা সহ দলের আদেশ নিষেধ মেনে সকল কাজ করে যাবো।

    যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃধা, থানা যুবদলের আহবায়ক এম. সাইফুল ইসলাম শাহীন, সদস্য সচিব কে.এম হাফিজুর রহমান রাজুসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দরা।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…