এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি: ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম

    কালিয়াকৈরে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি: ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এবং ধামরাই থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব সড়কে যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। আসন্ন নির্বাচন ও টানা তিন দিনের ছুটি উপলক্ষে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে বাড়ির পথে রওনা হওয়ায় যাত্রীর চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। এতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


    সরেজমিনে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের লম্বা সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়েছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সুযোগে শ্রমিকদের একটি বড় অংশ ভোটাধিকার প্রয়োগ ও পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দেশের বাড়ির পথে রওনা হয়েছেন।


    এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, যেখানে স্বাভাবিক সময়ে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।


    এ বিষয়ে কোনাবাড়ী-নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, “নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে একযোগে চাপ বেড়ে যাওয়ায় এসব সড়কে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…