এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সীতাকুণ্ডে মহাসড়কের পাশেই পড়ে আছে রিক্সা চালকের নিথরদেহ

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

    সীতাকুণ্ডে মহাসড়কের পাশেই পড়ে আছে রিক্সা চালকের নিথরদেহ

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
    ফাইল ছবি

    চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই ব্যাটারি চালিত রিক্সা চালকের নিথর দেহ পড়ে আছে রিক্সার পাশে।নিহত রিকশাচালকের নাম মোহাম্মদ জোবায়ের হোসেন (৩০) প্রকাশ বাচা মিয়া। সে  সীতাকুণ্ড পৌরসভাধীন মৌলভীপাড়া এলাকার  এলাকার নেছার আহমদের ছেলে।

    মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা হাসপাতালে বিপরীতে  মুরাদপুর ইউনিয়নের মুন্সিবাড়ির সামনে এই রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ টিম ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। সে তিন সন্তানের জনক বলে স্থানীয়রা জানিয়েছে।

    ‎সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শহীদ উল্লাহ ভূঁইয়া নিহত রিক্সা চালক বিএনপির কর্মি দাবি করেন। তিনি বলেন, তিন সন্তানের রিক্সা চালক বাচা মিয়া খুবেই গবীর পরিবারের সন্তান।  কয়েকমাস ধরে পারিবারিক সমস্যাও ছিলো তার। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

    ‎নাম প্রকাশের অনিচ্ছু স্থানীয় এক যুবক বলেন, তার স্ত্রী সাথে দীর্ঘদিন ধরে একজন পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছে। হয়তো স্ত্রীর পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।

    ‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, রক্তাক্ত মরদেহ পড়ে আছে থবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ যেখানে পড়ে আছে তার পাশেই তার রিক্সাটি রযেছে। তদন্ত করে প্রকৃত ঘটনা বা তার পূর্ণাঙ্গ পরিচয় জানাবেন বলে জানান তিনি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…