এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জাপা নেতা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

    পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন জাপা নেতা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ এএম

    গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে বড় ধরনের ফাটল ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার ডাকবাংলা বাজারের পাশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

    স্থানীয় রাজনীতির সমীকরণে এ ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।

    আতাউর রহমান সরকারের সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এদিন বিএনপিতে যোগদান করেন।

    তিনি একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাঘাটা উপজেলা জাপার বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন।

    তার মতো একজন ‘হেভিওয়েট’ নেতার দলবদলকে সাঘাটায় জাতীয় পার্টির জন্য বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

    সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছয় নম্বর ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে যোগদান সভাটি অনুষ্ঠিত হয়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…