এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

    ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে এসে ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে জমে উঠেছে নির্বাচনী উত্তাপ। কথার লড়াই পেরিয়ে ভোটের লড়াইয়ে এখন সরাসরি মুখোমুখি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। পাঁচজন প্রার্থী মাঠে থাকলেও বাস্তব চিত্রে এ আসনের প্রতিদ্বন্দ্বিতা গড়াচ্ছে মূলত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী প্রতিযোগিতায়।


    এই আসনে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু) ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, যার প্রতীক হরিণ। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম (শাপলাকলি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোস্তফা কামাল (হাতপাখা) এবং গণ অধিকার পরিষদের আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ (ট্রাক) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


    প্রচার-প্রচারণার শেষ সময়ে এসে ভোটের সমীকরণ নতুন করে হিসাব করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুরুতে বিএনপি ও স্বতন্ত্র—দুই পক্ষই নিজেদের এগিয়ে থাকার দাবি করলেও সময় যত গড়াচ্ছে, ততই আগাম উল্লাসে ভাটা পড়ছে। বিশ্লেষকদের মতে, দু’পক্ষই রয়েছে তীব্র স্নায়ুচাপে। শেষ মুহূর্তে কারও পক্ষেই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর সুযোগ নেই।


    রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আওয়ামী লীগের ভোটব্যাংকের একটি অংশ এবার ভোট দিতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভালুকায় দলটির নেতা-কর্মীরা অনেকটা নিষ্ক্রিয় থাকলেও ওই ভোট কোন দিকে যাবে, তা নিয়েই চলছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নীরব প্রতিযোগিতা। পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগের ভোট যিনি বেশি টানতে পারবেন, জয়ের দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন।


    নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


    তিনি বলেন, ভালুকা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ভোটকেন্দ্র ১০৭টি। এর মধ্যে পুরুষ ও মহিলা আলাদা কেন্দ্র রয়েছে ১৪টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এর মধ্যে আটটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারণার শুরু থেকেই সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।


    ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বিগত তিনটি নির্বাচনে অংশ নিলেও ফ্যাসিবাদী শক্তি জোর করে ভোট ডাকাতির মাধ্যমে তাঁর জয় ছিনিয়ে নিয়েছে। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায় বলে তিনি আশা প্রকাশ করেন।


    অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, জনগণের দাবির প্রেক্ষিতেই তিনি প্রার্থী হয়েছেন এবং ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি দাবি করেন, বিজয় সুনিশ্চিত।


    সব মিলিয়ে শেষ মুহূর্তে এসে ভালুকা আসনের নির্বাচন রূপ নিয়েছে এক অনিশ্চিত ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে। ভোটের ফলাফলের দিকে তাকিয়ে এখন পুরো এলাকার রাজনৈতিক অঙ্গন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…