এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    রমজান উপলক্ষে ১ হাজার পণ্যে মূল্যছাড় ঘোষণা দিল কাতার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

    রমজান উপলক্ষে ১ হাজার পণ্যে মূল্যছাড় ঘোষণা দিল কাতার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন রমজান মাসকে সামনে রেখে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড় কর্মসূচি চালু করেছে। এ তালিকায় ১ হাজারের বেশি পণ্য রাখা হয়েছে, যা বড় বড় খুচরা বিক্রয়কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে।


    কাতারের মন্ত্রণালয় জানায়, রমজানে সাধারণত খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। তাই মানুষের জন্য সাশ্রয়ী দামে এসব পণ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় আটা, চিনি, পাস্তা, মুরগি, তেল, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডার ও অন্যান্য গৃহস্থালি পণ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


    ছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রমজান শেষ হওয়া পর্যন্ত নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


    কোনো দোকান নির্ধারিত দামের বেশি নিলে তা জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। 


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…