এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষাচর্চাকে আরও সংগঠিত ও কার্যকর করতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের (বিইউইএলসি) প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।


    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলিমউদ্দীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহেদুল ইসলাম।


    ২০২৩ সালে শিক্ষার্থীদের জন্য সহজ, সহায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ইংরেজি ভাষা চর্চার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে বিইউইএলসি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে ক্লাবটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


    ক্লাবের সভাপতি মো. আলিমউদ্দীন বলেন, ইংরেজিতে কথা বলার সময় ভুল হওয়ার ভয় অনেক শিক্ষার্থীকে পিছিয়ে দেয়। বিইউইএলসি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ভুলকে শেখার স্বাভাবিক অংশ হিসেবে দেখা হয়। নিয়মিত চর্চার মাধ্যমে সদস্যদের আত্মবিশ্বাস ও পাবলিক স্পিকিং দক্ষতা গড়ে তোলাই ক্লাবটির মূল লক্ষ্য।


    সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বলেন, নিয়মিত অনুশীলন ও দলভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষাগত জড়তা কাটাতে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে নেতৃত্ব ও সংগঠনিক দক্ষতা বিকাশেও এটি সহায়ক হচ্ছে।


    প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি সেমিনার, কর্মশালা, ইংরেজি রচনা প্রতিযোগিতা, গ্রামার ও ভোকাবুলারি কুইজ এবং সাপ্তাহিক স্পিকিং প্র্যাকটিসসহ নানা কার্যক্রম আয়োজন করে আসছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও অনলাইন প্ল্যাটফর্মে ৮০টিরও বেশি স্পিকিং সেশন অনুষ্ঠিত হয়েছে।


    সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি দক্ষতা উন্নয়নে বিইউইএলসি একটি কার্যকর শেখার কমিউনিটি হিসেবে ভূমিকা রাখছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…