এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক বিষয়ে নতুন নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

    ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক বিষয়ে নতুন নির্দেশনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


    আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে, এবারের নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’


    নির্বাচনি উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। এ ছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে কাল বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে।’


    ফলাফল ঘোষণা নিয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…