এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে কাঁঠবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

    তারাগঞ্জে কাঁঠবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী ইউনিয়নের বামনদীঘি এলাকায় কাঁঠবোঝাই ট্রলির ধাক্কায় ১ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।


    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। 


    নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (২৮)। সে উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।


    প্রত্যক্ষদর্শীরা জানান, দুই জন মোটরসাইকেলে তারাগঞ্জের দিকে আসছিলেন। পিছন দিক থেকে ওই কাঁঠবোঝাই ট্রলিটি মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা একজন কাঁচা রাস্তায় পরে যায় আর ওই মোটরসাইকেলের চালক ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।


    এ বিষয়ে মুঠোফোনে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…