এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘারপাড়ায় যুবদল-ছাত্রদলের হামলায় ৪ জামায়াত সমর্থক আহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    বাঘারপাড়ায় যুবদল-ছাত্রদলের হামলায় ৪ জামায়াত সমর্থক আহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

    যশোরের বাঘারপাড়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হামলায় জামায়াত সমর্থিত চারজন আহত হয়েছেন। 

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন—বরভাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে আশরাফ আলী (৫৫), শরিফুল ইসলাম (৫০), মাহমুদ হোসেন (৪৬) এবং আশরাফ আলীর ছেলে বোরহান (২২)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


    আহতদের স্বজনরা দাবি করেন, বরভাগ গ্রামে জামায়াত সমর্থিত এক নারী কর্মীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে প্রতিবাদ করায় বিএনপি সমর্থকদের সাথে জামায়াত কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। এরই জের ধরে ধলগ্রাম ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ ইনজামুল, ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পী, মাসুদ, আরাফাত ও বদিয়ারসহ আরও কয়েকজন ওই চারজনের ওপর হামলা চালিয়ে তাদের জখম করেন।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আশরাফ আলীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।


    এদিকে স্থানীয় বিএনপির এক নেতা পাল্টা দাবি করেছেন, জামায়াতের লোকজন বিএনপি কর্মীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় এই সংঘাতের সৃষ্টি হয়েছে।


    বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…