চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম–কক্সবাজার–বান্দরবান মহাসড়কে এ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেরানীহাট এলাকায় দুটি সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিতে দেখা যায় সেনাবাহিনীকে। পরে সেখান থেকে কিছুক্ষণ পরপর মহাসড়কের বিভিন্ন অংশে টহল দিতে দেখা যায় তাদের।
এ সময় যানবাহন চলাচল ও জনসাধারণের গতিবিধি পর্যবেক্ষণ করেন সেনাসদস্যরা। স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহল দেখা গেছে।
কয়েকজন ভোটার বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় এক ধরনের নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
ইখা