এইমাত্র
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

    কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হাসান ও এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের প্রত্যাহার করা হয়।


    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে ওই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ ওঠে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। একই সঙ্গে মহিউদ্দিন নামের আরেকজন কর্মকর্তাকে নতুন করে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়।


    বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “তিনি কোনোভাবেই কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে প্রত্যাহার করেছি। তাৎক্ষণিকভাবে অন্য একজনকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…