এইমাত্র
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

    নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নওগাঁর বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ হতে থাকে ভোটারদের সারি।


    সকাল থেকেই নারী–পুরুষ নির্বিশেষে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে পেরে তাঁরাও উচ্ছ্বসিত।


    নওগাঁর রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১১টার দিকে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।


    এ সময় ভোটারদের সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের। সকালেই ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন তারা।


    প্রথমবার ভোট দিতে আসা সুরাইয়া বলেন, “আমি প্রথমবারের মতো ভোট দিচ্ছি। খুব আনন্দ লাগছে। আগে কখনো ভোট দিইনি। এবার একসঙ্গে দুই ভোট দিলাম। যাকে যোগ্য মনে হবে, তাকেই ভোট দেব।”


    ৩০ বছর বয়সী সুফিয়া বেগম বলেন, “আগের নির্বাচনে কেন্দ্রে এসে ভোট দিতে পারিনি। বলা হয়েছিল, আমার ভোট হয়ে গেছে। এবার কোনো সমস্যা ছাড়াই প্রথম ভোট দিলাম। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশও ভালো।”


    জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁর ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে ৭৮২টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।


    জেলায় মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…