এইমাত্র
  • ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
  • ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

    পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় ওমর ফারুক (১৮) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


    বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে ওই যুবককে এ দণ্ডাদেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল। দণ্ডপ্রাপ্ত ওই যুবক পাকুন্দিয়া পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।


    জানা গেছে, পৌরসদরের চরপাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন ওই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


    ভ্রাম্যমান আদালতের তথ্যটি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…