সব উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ভোট সফল হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই নির্বাচন উৎসবমুখর হয়েছে
বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ভোটগ্রহণ শেষে জোটের প্রাথমিক প্রতিক্রিয়া জানানো হয়েছে রাজধানীতে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের অবস্থান তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি দাবি করেন, সারা দেশে জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
জোটের পক্ষ থেকে দেশবাসী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। জুবায়ের বলেন, জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে সবার প্রচেষ্টা দৃশ্যমান ছিল।
নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, জামায়াত নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে তাদের প্রত্যাশা।
ইখা