এইমাত্র
  • ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
  • ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

    ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

    ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


    দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম (৩৪) ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার।


    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি) মুক্তা রানী। তিনি জানান, ছাবিনা বেগম ভোট দিতে কেন্দ্রে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।


    অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনসংক্রান্ত আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)’–এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


    ঘটনার পর কেন্দ্র এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…