এইমাত্র
  • ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
  • ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • নারায়ণগঞ্জ-১ আসনে এগিয়ে ধানের শীষের দীপু ভূঁইয়া
  • খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী
  • খুলনায় ৬ আসনে ৬১ শতাংশ ভোট পড়েছে
  • নীল নদে ডুবে মারা গেল নারী-শিশুসহ ২১ জন
  • গুরুতর অনিয়মের অভিযোগ এনসিপির, প্রয়োজনে নির্বাচন বয়কট
  • উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট হয়েছে: এহসানুর মাহবুব জুবায়ের
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নির্বাচনের সাক্ষী হতে অসুস্থ সত্ত্বেও হুইলচেয়ারে চড়ে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

    নির্বাচনের সাক্ষী হতে অসুস্থ সত্ত্বেও হুইলচেয়ারে চড়ে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম


     

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাক্ষী হতে মারাত্মক অসুস্থ সত্ত্বেও হুইলচেয়ারে চড়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা ৭০ বছরের গিয়াস উদ্দিন।


    ছোট ছেলের সহায়তায় বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে তিনি পৌর সদরের চরপাকুন্দিয়া ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। গিয়াস উদ্দিন পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছেন তিনি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। তবুও ভোটের দিন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ছেলের কাছে।


    বাবার সেই আগ্রহের কথা জানিয়ে ছোট ছেলে মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘বাবা খুব অসুস্থ। নিজে দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও সকাল থেকেই ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। বাড়ির পাশেই কেন্দ্র হওয়ায় হুইলচেয়ারে করে নিয়ে এসেছি। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। লাইনে না দাঁড়িয়েই দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। স্বাচ্ছন্দ্যে ও সুষ্ঠুভাবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।


    এ দৃশ্য দেখে অনেক ভোটারই অনুপ্রাণিত হন। কেউ কেউ বলেন, শারীরিক অসুস্থতাও যে নাগরিক দায়িত্ব পালনে বাধা হতে পারে না, তারই এক উদাহরণ গিয়াস উদ্দিন।


    চরপাকুন্দিয়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানান, কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলেও তিনি জানান



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…