ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রাপ্ত বেসরকারি প্রাথমিক ফলাফলে জয়লাভ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করে।
এই আসনে মূল লড়াই হয়েছে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করা দলীয় বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৯,৩২৫ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসাইন।
প্রাপ্ত চূড়ান্ত ফলাফল: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন (ধানের শীষ): ৭৫,৩২০ ভোট। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (ঘোড়া): ৬৫,৯৯৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
এনআই