এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পোস্টাল ভোটে জয়ী জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খাঁন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম

    পোস্টাল ভোটে জয়ী জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খাঁন

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের পোস্টাল ভোটের ফলাফলে পরিবর্তন এসেছে। পোস্টাল ভোট যোগ হওয়ার পর জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।


    উপজেলা নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, উল্লাপাড়া আসনের ১৪৭টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শিক্ষানুরাগী এম আকবর আলী এগিয়ে ছিলেন। তিনি পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এতে এম আকবর আলী ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন।


    তবে পোস্টাল ভোটের ফলাফল যোগ হলে চিত্র পাল্টে যায়। পোস্টাল ভোটে বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট এবং জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।


    সব মিলিয়ে উল্লাপাড়া আসনের ১৪৭টি ভোটকেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফল অনুযায়ী জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন মোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এতে মাওলানা রফিকুল ইসলাম খাঁন ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম ঘোষণা করেন।


    সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ জানান, উল্লাপাড়া আসনের সবগুলো ভোটকেন্দ্রের ফলাফল সংগ্রহ করে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।


    এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ২১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৮০ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৫১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…