এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নবীনগরে ধানের শীষের জয়, বেসরকারিভাবে নির্বাচিত এডভোকেট আব্দুল মান্নান

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ এএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ এএম

    নবীনগরে ধানের শীষের জয়, বেসরকারিভাবে নির্বাচিত এডভোকেট আব্দুল মান্নান

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ এএম

    ব্রাহ্মণবাড়িয়া–০৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১টায় নবীনগর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি কেন্দ্রভিত্তিক গণনার চূড়ান্ত ফলাফল তুলে ধরেন।


    ১৫৪ কেন্দ্রের ফলাফলে ত্রিমুখী লড়াইয়ের সমাপ্তি। নবীনগর উপজেলার মোট ১৫৪টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল অনুযায়ী ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হন এডভোকেট আব্দুল মান্নান। চূড়ান্ত ফলাফলে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট।


    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী রিকশা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৭৪৯ ভোট।



    জয় নিশ্চিত হওয়ায় নবীনগর আসনের নির্বাচন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আলোচিত। ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিজয় নবীনগর রাজনীতিতে নতুন বার্তা বহন করবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…