এইমাত্র
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • চাঁদপুর-১ আসনে বিএনপির এহছানুল হক মিলন বিজয়ী
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৫ এ শিমুল বিশ্বাসের জয়, ‘এটি মানুষের ভালোবাসার বিজয়’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

    পাবনা-৫ এ শিমুল বিশ্বাসের জয়, ‘এটি মানুষের ভালোবাসার বিজয়’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

    পাবনা-৫ (সদর) আসনের বিএনপির অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৭১১৫৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপ্যাল ইকবাল হোসাইল পেয়েছেন ১৫৮৬৭৯ ভোট।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (পাবনা সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এক ফেসবুক বার্তায় বলেন, ‘এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।’


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন।


    ফেসবুক বার্তাটি হুবুহু তুলে ধরা হলো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে পাবনা-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।


    শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয় এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়। 


    দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার প্রিয় পাবনাবাসীর কাছে।


    এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার। 

    আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি সেদিনই সত্যিকারের হাসবো, যেদিন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, যেদিন অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।


     

    আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দল-মত নির্বিশেষে পাবনার প্রতিটি মানুষের পাশে থাকবো। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পাবনা গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি, যেন সংসদ সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে আপনাদের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…