এইমাত্র
  • বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
  • মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি
  • সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় কাজ করবে বিএনপি
  • তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পটুয়াখালী-৪ এ বিজয়ের পর প্রতিপক্ষকে ক্ষমার বার্তা কাওসার মনিরের

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

    পটুয়াখালী-৪ এ বিজয়ের পর প্রতিপক্ষকে ক্ষমার বার্তা কাওসার মনিরের

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

    পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বিজয়ের পর রাজনৈতিক সহনশীলতার বার্তা দিয়ে প্রতিপক্ষের প্রতি ক্ষমার ঘোষণা দিয়েছেন মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. কাওসার মনির।


    শুক্রবার এক লিখিত খোলা চিঠিতে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার ওপর হামলা, মামলা, কারাবরণ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা বন্ধের চেষ্টা, হুমকি এবং পারিবারিক সম্পত্তি দখলের মতো নানা নির্যাতনের শিকার হয়েছেন।


    তবে সাম্প্রতিক নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বিজয়কে ‘গণতন্ত্রের বিজয়’ উল্লেখ করে তিনি বলেন, “আজ ইতিহাস সৃষ্টির এই দিনে ব্যক্তিগতভাবে সকল জুলুমকারীদের ক্ষমা করে দিলাম।”

    তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কেউ অন্যায়-অবিচার ও ষড়যন্ত্রে জড়াবে না এবং দল-মত নির্বিশেষে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে।


    বক্তব্যের শেষে তিনি সবার জন্য দোয়া কামনা করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে চায়ের দাওয়াত জানান।


    রাজনৈতিক অঙ্গনে তার এ ঘোষণাকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয়।  


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…