এইমাত্র
  • কত ভোট পেলেন আমজনতার তারেক
  • মাদাগাস্কারে ‘গেজানি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে
  • কক্সবাজারে ক্লিন সুইপ বিএনপির, জমজমাট লড়াই ৪ নম্বর আসনে
  • অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা
  • স্বাধীনতার ৫৪ বছর পরে কাজিপুরে বিএনপির বিজয়
  • নিখোঁজের ১৯ বছর পর হদিশ মিলেছে শিশু মেডেলিনের
  • আসনশূন্য ৪২ রাজনৈতিক দলের ঘর, জয় পাননি কোনো প্রার্থী
  • বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠানোর বাধা শেষ হলো আজ
  • মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জের ৬ আসনের ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত জয়ী

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    সিরাজগঞ্জের ৬ আসনের ৫টিতে বিএনপি, ১টিতে জামায়াত জয়ী

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামী জয়লাভ করেছে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।


    এবারের নির্বাচনে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বিএনপি জয়ী হয়ে চমক সৃষ্টি করেছে। অন্যদিকে, বিএনপির শক্তিশালী হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনটি এবার জামায়াতের দখলে গিয়েছে।

    সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক): বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ১,১৬,৬১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহিনুর আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ১,০৮,৮১৫ ভোট। উল্লেখ্য, দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ বিহীন নির্বাচনে এই প্রথম কোনো বিএনপি প্রার্থী এই আসনে বিজয়ী হলেন। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৪৩,৯৩৯টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৬,০৮৫টি।


    সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ): সাবেক মন্ত্রী ও বিএনপির হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ১,৭৭,৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১,৩৮,৭৯৭ ভোট। এখানে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা যথাক্রমে ২,১২,০৯৫ এবং ৮৬,৫৭৯টি।


    সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): ধানের শীষ প্রতীকে ১,৭৪,৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির আয়নুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের মুফতি আব্দুর রউফ সরকার ‘রিকশা’ প্রতীকে পেয়েছেন ১,১৬,৮০২ ভোট।


    সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): জেলার একমাত্র আসন হিসেবে এখানে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১,৬১,৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির এম আকবর আলী পেয়েছেন ১,৬১,২৭৮ ভোট। এই আসনে জয়ের ব্যবধান মাত্র ৫৯৪ ভোট।


    সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): বিএনপির আমিরুল ইসলাম খান ১,৩৪,৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আলী আলম পেয়েছেন ১,০৬,৮০৫ ভোট।


    সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): বিএনপির ড. এম এ মুহিত ১,৭১,৫০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের এনসিপি প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ১,০৩,৮৮৪ ভোট।


    নির্বাচনী বিশ্লেষণে দেখা গেছে, সিরাজগঞ্জের ছয়টি আসনেই জামায়াতসহ ১১-দলীয় জোটের ভোটের হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…