এইমাত্র
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
  • এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’
  • দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল
  • ‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
  • আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিনও আজ
  • আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি
  • নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম

    দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম


    দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণী জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঢাকায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার নির্ধারিত সময় আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিট।


    সম্প্রতি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৪.৭ মিনিট (বিএসটি) এবং সূর্যাস্তের ৬.৩ মিনিট পর চাঁদের জন্ম হবে। পরদিন ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৩ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ০.৯৯৬০ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৩০.১ মিনিট পর চন্দ্ৰান্ত ঘটবে।


    আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ওইদিন (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২৮.০ মিনিটে (বিএসটি) প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। আর ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৯ মিনিটে (বিএসটি) চাঁদের বয়স হবে ১.৯৯৬৫ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ২৭.৯ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।


    উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য, আগামী ১৭ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সালের রমজান মাসের চাঁদ বিকেলে জন্ম নিলেও ওইদিন খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব। পরদিন সূর্যাস্তের পর রমজানের চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে এবং অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…