এইমাত্র
  • আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি
  • নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • আজ শনিবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

    আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

    নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আজ শুক্রবার বা কালকের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, আজ বা কালকের মধ্যে সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে। আলোচিত ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার সুযোগ নেই।

    এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

    এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই এই দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন।

    নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি করেছেন।

    তাদের অভিযোগ-পাল্টা অভিযোগের মূল ইস্যু হচ্ছে বাতিল ভোট। এই আসনে এখন পর্যন্ত ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। মূলত এই আসনের ব্যালট পেপারটিতে একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের জায়গাটি ফাঁকা ছিল। ওই পাশের সাদা জায়গায় অনেক সিল পড়েছে। 

    বিস্তারিত আসছে......

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…