এইমাত্র
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
  • এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
  • ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’
  • দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল
  • ‘সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি’, বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের
  • আজ পহেলা ফাল্গুন, ভালোবাসার দিনও আজ
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতলেন দীপেন দেওয়ান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

    নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতলেন দীপেন দেওয়ান

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ের রেকর্ড গড়েছেন পার্বত্য রাঙামাটি আসনের প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে প্রায় ২ লাখ ২৯ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান।


    জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙামাটি (আসন নং ২৯৯) এর মোট ২১৩টি কেন্দ্রে দীপেন দেওয়ান পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট। ফলে দু’জনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৮৮।


    সহকারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, রাঙামাটিতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


    এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। পোস্টাল ব্যালট কেন্দ্রসহ মোট ২১৪টি কেন্দ্রে ভোট প্রদান করেন ২ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন ভোটার, যা মোট ভোটের ৫৩ দশমিক ৭৬ শতাংশ। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৬৬ এবং বাতিল হয়েছে ১০ হাজার ১১২ ভোট।


    রাঙামাটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়াও রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাজী জসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টি-র প্রার্থী অশোক তালুকদার পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি-র প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭০ ভোট এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদ-র প্রার্থী আবুল বাশার পেয়েছেন ৪৪৯ ভোট।


    এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৭১৯। ত্রয়োদশ নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে এই বিজয় রাঙামাটি আসনকে বিশেষভাবে আলোচনায় এনেছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…