এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত, বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় মাসুদ সাঈদী

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    রাজনৈতিক শিষ্টাচারের অনন্য দৃষ্টান্ত, বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় মাসুদ সাঈদী

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক শিষ্টাচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী। বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর তিনি ফুলের তোড়া নিয়ে ছুটে গেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসভবনে।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরস্থ বাসভবনে যান এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


    এ সময় কুশল বিনিময়কালে মাসুদ সাঈদী বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে দিনশেষে আমরা সবাই পিরোজপুরের সন্তান। পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সুপেয় পানির সমস্যা সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”


    তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়নে অধ্যক্ষ আলমগীর হোসেনের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে তিনি আগামীতে কার্যকর ভূমিকা রাখতে চান। এ সময় দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সাধারণ মানুষ।


    সাক্ষাৎকালে পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…