এইমাত্র
  • জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
  • গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫
  • চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী
  • দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী
  • তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির
  • জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
  • বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশ থেকে দেখা যাবে?
  • পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার এইটে ভারত
  • বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার এইটে ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

    পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার এইটে ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম


    ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই এখন আর আগের মতো জমে না। সাম্প্রতিক সময়ে আইসিরি ইভেন্টগুলোতে নেই সেই চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা। একপাক্ষিক আধিপত্যে নতুন করে রেকর্ড বই লিখছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের কাছে কোনো পাত্তা পেলো না পাকিস্তান। 


    রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। টানা তিন জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল সূর্যকুমার যাদবের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে ভারত। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২ বল বাকি থাকতেই ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।


    রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।


    এই চার উইকেট হারিয়েই ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। এরপর উসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।


    পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দশের কোটাই পূরণ করতে পারেননি।


    এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বল হাতে প্রথম ওভারে আসেন অধিনায়ক নিজেই। আর বল করতে এসেই ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে সাজঘরে ফেরান সালমান। আউট হওয়ার আগে কোনো রানই করতে পারেননি অভিষেক।


    দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা তিলক ভার্মাকে নিয়ে শুরুর চাপ সামলে নেন ওপেনার ইষাণ কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন তিনি। মাত্র ২৭ বলেই তুলে নেন অর্ধশতক। সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। কিন্তু সাইম আইয়ুব আর সেটা করতে দেননি। ইষাণ কিষাণের ইনিংস থামে ৭৭ রানে। মাত্র ৪০ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও তিনটি ছয়ে সাজানো।


    এরপর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব মিলে গড়েন ৩৭ রানের জুটি। সাইম আইয়ুবের করা বলে ২৪ রানে আউট হন তিলক। পরের বলেই সাজঘরের পথ ধরেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত।


    ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। এদিকে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর পয়েন্ট টেবিলে পাকিস্তানের ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। 


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…