এইমাত্র
  • উর্বর কৃষিজমিতে তামাক কোম্পানির স্থাপনা, কৃষকের উদ্বেগ
  • দায়িত্ব নেওয়ার পর কত কিছু শুনলাম এই দেড় বছরে: আসিফ নজরুল
  • ঘোড়ায় চড়ানোর নামে পর্যটককে জিম্মি, আটক দুই
  • মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী তিথি ও মেলা শুরু, তীর্থযাত্রী কম
  • জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
  • গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫
  • চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী
  • দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী
  • তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশ থেকে দেখা যাবে?

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম

    বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশ থেকে দেখা যাবে?

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম


    ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)।  মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ। বলয়াকার এ সূর্যগ্রহণ অনেকের কাছে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় নামে পরিচিত। তবে বাংলাদেশ ও ভারতের আকাশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ গ্রহণের সময় সূর্য এ দুই দেশের দিগন্তের নিচে অবস্থান করবে। 


    এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দেখা না যাওয়ার কথা নিশ্চিত করেছে।


    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে।


    জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায়, বলয়াকার সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেয়, কিন্তু সে সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে। ফলে চাঁদ পুরো সূর্যকে ঢাকতে পারে না। সূর্যের চারপাশে উজ্জ্বল আগুনের বলয়ের মতো একটি অংশ দৃশ্যমান থাকে। এই মনোমুগ্ধকর দৃশ্যকেই বলা হয় ‘রিং অব ফায়ার’। 


    নাসার দেয়া তথ্যানুযায়ী, পৃথিবী, সূর্য এবং চন্দ্র মহাকাশে নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণকালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিকগ্রাস সূর্যগ্রহণ, বলয়াকারগ্রাস সূর্যগ্রহণ)।


    ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হবে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা ১ টা ১ মিনিটে। স্পেস ডটকমের তথ্য বলছে, সর্বোচ্চ ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত বলয়াকার সূর্যগ্রহণ স্থায়ী হতে পারে। এ সময় চাঁদ সূর্যের কেন্দ্রের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…