এইমাত্র
  • উর্বর কৃষিজমিতে তামাক কোম্পানির স্থাপনা, কৃষকের উদ্বেগ
  • দায়িত্ব নেওয়ার পর কত কিছু শুনলাম এই দেড় বছরে: আসিফ নজরুল
  • ঘোড়ায় চড়ানোর নামে পর্যটককে জিম্মি, আটক দুই
  • মেহেরপুরে অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে ভাঙচুর
  • সীতাকুণ্ডে শিবচতুর্দশী তিথি ও মেলা শুরু, তীর্থযাত্রী কম
  • জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
  • গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫
  • চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬ কর্মকর্তা-কর্মচারী
  • দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের জ্বালানিমন্ত্রী
  • তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণের অস্বাভাবিক মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

    যুক্তরাষ্ট্রে ভারতীয় তরুণের অস্বাভাবিক মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম


    ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর ২২ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী সাকেত শ্রীনিবাসাইয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার মরদেহ একটি হ্রদ থেকে উদ্ধার করা হয়। ৯ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার আগে শেষ দুই সপ্তাহে তার আচরণে অস্বাভাবিক পরিবর্তনের তথ্য সামনে এসেছে। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের। 


    সাকেত শ্রীনিবাসাইয়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। তার মরদেহ উদ্ধার করা হয় লেক আনজা থেকে, যা টিলডেন রিজিওনাল পার্কের ভেতরে, বার্কলে হিলস এলাকার নিকটে অবস্থিত।


    কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া, সান ফ্রানসিসকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সাকেতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।


    এদিকে, স্থানীয় পুলিশ এখনো মৃত্যুর আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি। তবে তার শেষ কয়েক দিনের আচরণ নিয়ে হৃদয়বিদারক কিছু তথ্য প্রকাশ পেয়েছে, যা ইঙ্গিত দেয় তিনি এক ধরনের মানসিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে যাচ্ছিলেন।


    কর্ণাটকের তুমাকুরু জেলার বাসিন্দা সাকেত মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে যান। তিনি ইউসি বার্কলেতে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে মাস্টার অব সায়েন্স করছিলেন।


    ৯ ফেব্রুয়ারি ছিল তার বাবার সঙ্গে শেষ কথা বলার দিন। সেদিনের পর থেকেই তিনি নিখোঁজ হন। আবাসস্থলে না ফেরায় রুমমেটরা প্রথমে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। পরে তারা বার্কলে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। তল্লাশির সময় পার্ক হিলস এলাকায় একটি বাড়ির দরজার সামনে তার ব্যাকপ্যাক পাওয়া যায়। ব্যাগে তার পাসপোর্ট ও ল্যাপটপ ছিল।


    শনিবার ভারতীয় কনস্যুলেট জানায়, তারা পরিবার ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে লেক আনজা থেকে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।


    সাকেতের রুমমেট বনিত সিং, তিনিও ভারতীয়, লিংকডইনে (পরে পোস্টটি প্রাইভেট করেন) সাকেতের শেষ দুই সপ্তাহের আচরণ নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।


    তিনি জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবন স্বাভাবিকভাবেই কঠিন হলেও সাম্প্রতিক সময়ে সাকেতের মধ্যে স্পষ্ট মানসিক অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছিল। নিখোঁজ হওয়ার আগের দুই সপ্তাহে তিনি খুব কম খেতেন এবং প্রায়ই চিপস ও কুকিজ খেয়ে দিন কাটাতেন।


    একদিন ক্লাস থেকে ফেরার সময় তাকে লাল বাথরোব পরে আসতে দেখেন বনিত। কেন এমন পোশাকে ক্লাসে গিয়েছিলে, জিজ্ঞেস করলে সাকেত নাকি বলেছিলেন, ‘আমি আর কিছুতেই গুরুত্ব দিই না। ঠান্ডা লাগছে, কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। কোনো কিছুরই পরোয়া করি না।’


    বনিত প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও পরে তিনি লেখেন, ‘জীবনের বিপরীত মৃত্যু নয়, উদাসীনতা। যতক্ষণ মানুষ নিজের জীবন নিয়েও ভাবা বন্ধ করে দেয়, তখনই বিপর্যয় ঘটে।’


    তিনি আরও জানান, ২১ জানুয়ারিতেই সাকেত তাকে লেক আনজায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি আলসেমির কারণে যাননি।


    রুমমেট বনিত সিং পরে জানান, জরুরি ভিসায় সাকেতের পরিবারকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। একই সঙ্গে তিনি সবাইকে বন্ধু ও প্রিয়জনদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান।


    তিনি লেখেন, ‘যে বন্ধুর সঙ্গে একসঙ্গে থেকেছি, খেয়েছি, ঘুরেছি, হাসি-ঠাট্টা করেছি; তার কাছ থেকে এমন কিছু আশা করিনি। খুব কষ্ট হচ্ছে।’


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…