এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

    ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে মাজাহারুল আলম জুয়েল মন্ডলকে দেখতে চান দলের একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থাকা এই সাবেক ছাত্রনেতা সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলসম্পৃক্ততার কারণে বর্তমানে যুবদলের সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা জুয়েল মন্ডল ত্রিশাল উপজেলায় যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন।


    নেতাকর্মীদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মামলা-হামলার আশঙ্কায় অনেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে গেলেও জুয়েল মন্ডল মাঠে সক্রিয় ছিলেন। বিভিন্ন কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা করেছেন।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের পক্ষে কাজ করতেও তাকে সক্রিয় দেখা গেছে বলে দলীয় সূত্রের দাবি। উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ এবং সাংগঠনিক তৎপরতায় তিনি ভূমিকা রাখেন।


    ত্রিশাল উপজেলা যুবদলের কয়েকজন নেতা—সুমন, ফয়সাল, শাহীন ও সাইফুল—বলেন, ‘দুঃসময়ে সংগঠনের হাল ধরে রেখে জুয়েল মন্ডল নেতৃত্বের যোগ্যতা দেখিয়েছেন।’


    উপজেলা যুবদলের নেতা নয়ন বলেন, ‘জুয়েল মন্ডলের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমাদের বিশ্বাস।’


    উপজেলার একাধিক নেতাকর্মীর মতে, বর্তমান প্রেক্ষাপটে তাকে উপজেলা যুবদলের আহ্বায়ক করা হলে সংগঠন উপকৃত হবে। তবে এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।


    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলভিত্তিক নেতৃত্ব এবং সাংগঠনিক সক্ষমতা থাকলে ত্রিশাল উপজেলা যুবদল ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…