এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    শেরপুর সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি

    মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    শেরপুর জেলার সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানানো হয়েছে।


    জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাধীন সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


    অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভারতীয় 'ট্যাপেন্টাডল ১০০ এমজি' (Tapentadol Tablets 100mg) ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ৩,১২,৯৭,০০০ (তিন কোটি ১২ লাখ ৯৭ হাজার) টাকা।


    এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক আজ বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…