এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    এমপিদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

    এমপিদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
    সংগৃহীত ছবি

    এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা। এখন থেকে দেশটির কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা। পার্লামেন্টে বক্তব্য দেওয়র সময় তিনি বলেন, “জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক এবং বক্তব্য দেখে, তখন তারা মনে করে যে এমপিরা পেনশন পাওয়ার জন্য উপযুক্ত নন।”


    মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত বিলটি উত্থাপনের পর সেটি পাস হয়েছে বলে জানা গেছে। শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট আসনসংখ্যা ২২৫টি। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি ভোটের জন্য উত্থাপনের পর ১৫৪ জন সেটির পক্ষে ভোট দিয়েছেন।


    করোনা মহামারি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে টালমাটাল অবস্থায় আছে দেশটির অর্থনীতি। এখনও দেশটির অর্থনীতি পুরোপুরি মহামারিপূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি।


    এই পরিস্থিতিতে আমূল অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর একে একে এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীগত সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশন।


    মঙ্গলবার পার্লামেন্টে যখন বিলটি তোলা হয়, তখন সেটির বিরোধিতা করেছিলেন শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এ ব্যাপারে পার্লামেন্টের বক্তৃতায় তিনি বলেছেন, “এই বিল আসলে আইনপ্রণেতাদের দুর্নীতি করার বৈধতাপত্র। পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যদি এটি বাতিল হয়ে যায়, তাহলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতি করা শুরু করবেন।”


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…