এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের কাছ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা কর্তন, ব্যাখ্যায় বিভ্রান্তি

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

    তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের কাছ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা কর্তন, ব্যাখ্যায় বিভ্রান্তি

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছ থেকে কর্তন করা ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে তারাগঞ্জে বিতর্ক দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্যে নতুন প্রশ্ন উঠেছে।


    উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই দাবি করেন, ইউএনওর নির্দেশে এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ঋষিকেশের পরামর্শ অনুযায়ী আয়কর খাতে এ টাকা কর্তন করা হয়েছে।


    তবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ঋষিকেশ বলেন, কর্তনকৃত টাকার বিষয়ে তিনি কিছু জানেন না এবং তার পরামর্শে কোনো টাকা কর্তন করা হয়নি। বিষয়টি আয়কর অফিসে খোঁজ নিয়ে দেখার পরামর্শ দেন তিনি।


    অন্যদিকে আবু হাই পুনরায় দাবি করেন, হিসাবরক্ষণ কর্মকর্তার পরামর্শেই টাকা কর্তন করা হয়েছে। এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে উপজেলা প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।


    অভিযোগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৩টি কেন্দ্রে দায়িত্ব পালনকারী ৪৮৮ জন পোলিং অফিসার, ৪৩ জন প্রিজাইডিং অফিসার এবং ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জন প্রতি ২০০ টাকা করে কর্তন করা হয়। এতে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করা হয়।


    অভিযোগ রয়েছে, উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু হাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে এ টাকা কর্তন করেন। বিষয়টি গণমাধ্যমের নজরে এলে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তারাগঞ্জ শাখায় টাকা জমা দেওয়া হয়।


    তবে কোন খাতে টাকা জমা দেওয়া হয়েছে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা ইউএনও মোনাব্বর হোসেন স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।


    ১৭ ফেব্রুয়ারি বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। ব্যাংকের রসিদ উপ-প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে নেওয়ার কথা জানান তিনি।


    এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…