প্রায় দেড় বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টানিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ পেব্রুয়ারি) দুপুরে শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত কার্যালয়ের ফটকের সামনে ব্যানারটি টানানো হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ স্লোগান দেন। পরে তাদের সেখান থেকে সরে যেতে দেখা যায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কার্যালয়টি বন্ধ রয়েছে। সে সময় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালা খুলে নিয়ে যায়।
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটিতে মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছিল বলে স্থানীয়রা জানান। পরে ভবনের সামনের অংশ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়।
ইখা