এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজাদপুরে বাড়িঘরে হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    শাহজাদপুরে বাড়িঘরে হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব বিরোধের জের ধরে বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ভীতিকর পরিস্থিতি তৈরি করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ করেন ভুক্তভোগীরা।


    বুধবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণ ষপাড়া গ্রামের মনোয়ার হোসেন, মানিক মিয়া, সেরাজুল ইসলাম, মোহাররম প্রামাণিক ও মফিজ প্রামাণিকের বাড়িতে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


    খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মো. হুমায়ুনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে।


    ভুক্তভোগী মনোয়ার হোসেনের স্ত্রী জানায়, সকালে দুই শিশু সন্তানকে নিয়ে বাড়িতে থাকা অবস্থায় প্রতিপক্ষের মজিদ প্রামাণিক, আজগার প্রামাণিক ও আজিম প্রামাণিকের নেতৃত্বে ১৫/২০ জনের একদল ব্যাক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় প্রাণ ভয়ে সন্তানদের নিয়ে আমি খাটের নিচে লুকিয়ে পড়ি।


    এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ি ঘর কুপিয়ে ও ভাঙচুর চালিয়ে ক্ষতিগ্রস্ত করে। পরে তারা ঘরে ঢুকে ভাঙচুর চালায় ও গরু বিক্রি রক্ষিত ১০ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এর আগে তারা অন্যান্য বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চালায়। হামলার ঘটনায় আলোক দিয়ার গ্রামে ২ পক্ষে মাঝে উত্তেজনা বিরাজ করছে।


    এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…