ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিআইএ-এর সদস্য এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স’র (পিএলসি) পরিচালক আরিফ সিকদার।।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সম্মাননা জানান তিনি।
শুভেচ্ছা বিনিময়কালে বিমা খাতের টেকসই উন্নয়নে জনাব সাঈদ আহমেদের দীর্ঘদিনের বলিষ্ঠ নেতৃত্ব এবং ত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আরিফ সিকদার বলেন, আপনার মতো একজন অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্ব জাতীয় সংসদে অন্তর্ভুক্তি কেবল বিমা খাতের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।
আরিফ সিকদার আরও বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বিমা শিল্পের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে আপনি যে অসামান্য অবদান রেখেছেন, তার ধারাবাহিকতা এখন জাতীয় পর্যায়েও প্রতিফলিত হবে বলে আমরা বিশ্বাস করি।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আরিফ সিকদার আরও বলেন, শরীয়তপুর ১ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ বিমা খাতের সুবিধা অসুবিধা গুলো সবই জানেন, ফলে আমাদের বিভিন্ন সমস্যা গুলো সংসদে উপস্থাপন করার মতো একজন মানুষ আমরা পেয়েছি। বিশেষ করে বাংলাদেশের আর্থিক সেবা খাতের সংস্কার এবং সাধারণ মানুষের কাছে বিমা সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি সংসদে আমাদের একজন হয়ে কথা বলবেন বলে আমরা মনে করি।
অনুষ্ঠান শেষে জনাব সাঈদ আহমেদ তাঁর ওপর আস্থা রাখার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।