এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপি সরকার গঠন করায় ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের আনন্দ উল্লাস

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

    বিএনপি সরকার গঠন করায় ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের আনন্দ উল্লাস

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

    তারেক রহমান প্রধানমন্ত্রী মনোনীত হওয়া ও বিএনপি সরকার গঠন করায় ঠাকুরগাঁওয়ের দুটি গ্রাম ও কয়েকটি পাড়ায় ব্যান্ড পার্টি ভাড়া করে আনন্দ উল্লাস করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের আটখড়া গ্রামের আশপাশের পাড়াগুলোতে এমন উৎসবমুখর দৃশ্য লক্ষ্য করা গেছে। এছাড়া স্থানীয় হরিবাসর মন্দিরে নারীদের সরকারের মঙ্গল কামনা করে বিশেষ পূজা-অর্চনা করতেও দেখা গেছে।


    স্থানীয়রা জানান, নির্বাচনের তিনদিন আগে স্থানীয় সাদেকুল ইসলামসহ কয়েকজন মিলে রাতোর ইউনিয়ন পরিষদ বাজারে মানত করেছিলেন—যদি বিএনপি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তবে তারা ব্যান্ড পার্টি ভাড়া করে পুরো গ্রামে আনন্দ উল্লাস করবেন ও সবাইকে খাওয়াবেন। সেই মানত পূরণ করতেই আজ দুপুর থেকে সবাই উৎসবে মেতেছেন।


    সাদেকুল ইসলাম জানান, "আমি বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। নির্বাচিত এমপি জাহিদুর রহমানকে পছন্দ করি বলে তাকে ভোট দিয়েছি। বাজারে চায়ের আড্ডায় জামায়াত সমর্থকদের সাথে তর্কের একপর্যায়ে ঘোষণা দিয়েছিলাম যে, বিএনপি ক্ষমতায় এলে বড় করে আনন্দ উল্লাস করবো। সবার মনের আশা পূরণ হয়েছে, তাই আজ এই আয়োজন।"


    পূজা-অর্চনা শেষে তৃষ্ণা রাণী নামের এক নারী বলেন, "বিএনপি সরকার গঠন করায় আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন খুব খুশি। আমরা আশীর্বাদ করছি তারা যেন দেশ ভালোভাবে পরিচালনা করে এবং আমরা হিন্দুরা যেন দেশে শান্তিতে থাকতে পারি।"


    আনন্দ-উল্লাসে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিও জানান তারা।


    উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…