এইমাত্র
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলের সাথে দুর্বৃত্তের এ কেমন শত্রুতা!

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    ফুলের সাথে দুর্বৃত্তের এ কেমন শত্রুতা!

    মো. মিনহাজ উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

    চট্টগ্রামের লোহাগাড়ায় ফুল ছিঁড়তে নিষেধ করায় ১০ শতক জমির সূর্যমুখী বাগান রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। 


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেঁদিরপুনি বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


    বাগান মালিক হেমাঙ্গ বড়ুয়া সাংবাদিকদের জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে গত তিন বছর ধরে তিনি বাড়ির পাশে ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ করে আসছিলেন। ফুলের সৌন্দর্য দেখে পথচারীরা বাগানে ঢুকে ছবি তুলতেন এবং অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে যেতেন। গত সোমবার যারা বাগানে এসেছিলেন, তাদের ছবি তুলতে বললেও ফুল ছিঁড়তে নিষেধ করেছিলেন হেমাঙ্গ বড়ুয়া। তার অভিযোগ, এই নিষেধ করাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।


    ক্ষুব্ধ কৃষক বলেন, "গতকাল রাতের আঁধারে কে বা কারা জমির সব গাছ ভেঙে ফেলেছে। বিষয়টি আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি একজন জাত কৃষক; সবজি, পেঁয়াজ ও ধানসহ বিভিন্ন ফসল আবাদ করি। অনেক মানুষ সুন্দর ও ভালো জিনিসের মূল্যায়ন করতে জানে না।"


    হেমাঙ্গ বড়ুয়ার স্ত্রী নীলু বড়ুয়া বলেন, "আমরা কাউকে ছবি তুলতে বাধা দিইনি, শুধু ফুল ছিঁড়তে নিষেধ করেছি। অথচ সকালে এসে দেখি আমাদের পুরো বাগানটি নষ্ট করে দেওয়া হয়েছে।"


    সংশ্লিষ্ট ব্লকের উপ-কৃষি কর্মকর্তা টিটু চক্রবর্তী জানান, এটি সরকারি প্রণোদনার আওতাভুক্ত একটি প্রজেক্ট। তেলের চাহিদা ও পারিবারিক স্বচ্ছলতার পাশাপাশি সৌন্দর্যের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। বাগানটি নষ্ট হওয়ার খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, "বিষয়টি শোনার পরপরই উপ-সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আগামীতে হেমাঙ্গ বড়ুয়াকে দিয়ে আরও বড় পরিসরে সূর্যমুখী চাষের পরিকল্পনা রয়েছে। সরকারি প্রণোদনা এলে তাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…