এইমাত্র
  • বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
  • সংকটে সাতকানিয়ার ইটভাটা শিল্প
  • লংগদু জোনে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ
  • মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০
  • ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা
  • ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
  • শায়েস্তাগঞ্জে অস্তিত্ব সংকটে জিয়া খাল, পুনঃখননের দাবি
  • রাঙ্গামাটিতে রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার দাবিতে মানববন্ধন
  • তরমুজ চাষে সার নীতিমালা উপেক্ষা, মাটির উর্বরতা নিয়ে শঙ্কা
  • আজ বৃহস্পতিবার, ৬ ফাল্গুন, ১৪৩২ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাঙ্গামাটিতে রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার দাবিতে মানববন্ধন

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    রাঙ্গামাটিতে রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার দাবিতে মানববন্ধন

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    রাঙ্গামাটিতে টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে রূপান্তরের লক্ষ্যে রুফটপ সোলার (ছাদ সৌরবিদ্যুৎ) প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও স্থানীয় কমিউনিটি প্রতিনিধিরা।


    বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-রাঙ্গামাটি (FED-Rangamati), ক্লিন (CLEAN), বিডাব্লিউজিইডি এবং স্থানীয় কমিউনিটি প্ল্যাটফর্মগুলোর যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও মোবিলাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


    সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি, নারী নেত্রী এবং পরিবেশ আন্দোলনের কর্মীরাও অংশ নেন।


    প্রধান বক্তার বক্তব্যে FED-Rangamati-এর সদস্য কবি শিশির চাকমা বলেন, দেশের বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে। তিনি বলেন, রুফটপ সোলার একটি পরিচ্ছন্ন ও কম ব্যয়ের সমাধান হলেও নীতিনির্ধারণী পর্যায়ে এটি যথাযথ অগ্রাধিকার পাচ্ছে না।


    কবি আনন্দ জ্যোতি চাকমা বলেন, রুফটপ সোলার শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়, এটি সাধারণ মানুষের জন্য ‘জ্বালানি গণতন্ত্র’ প্রতিষ্ঠার সুযোগ। ইউনিয়ন পরিষদ, স্কুল, হাসপাতাল ও গ্রামীণ বাজারের অব্যবহৃত ছাদ কাজে লাগালে স্থানীয় পর্যায় থেকেই বড় ধরনের জ্বালানি বিপ্লব সম্ভব।


    টিআইবি’র জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা বলেন, পরিকল্পিতভাবে ছাদে সৌর প্যানেল স্থাপন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে।


    জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, এ রূপান্তর পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ টেকনিশিয়ান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করবে। বিশেষ করে নারী ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা একটি ন্যায্য জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।


    কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি দেন। দাবিগুলো হলো—

    ১. স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য রুফটপ সোলার সম্প্রসারণে নীতিগত ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।

    ২. সব সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন।

    ৩. সাধারণ মানুষের জন্য সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও কারিগরি সহায়তা নিশ্চিত করা।

    ৪. নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করা।

    ৫. জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ গ্রহণ।


    মানববন্ধনের সমাপনী বক্তব্যে FED-Rangamati-এর সভাপতি মুজিবুল হক বুলবুল বলেন, উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় সরকার ও জনগণকে সম্পৃক্ত করলে তা টেকসই হবে। দেশব্যাপী সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।


    মানববন্ধনে আরও বক্তব্য রাখেন FED-Rangamati-এর সাধারণ সম্পাদক নুকু চাকমা, সদস্য কবি মুকুল কান্তি ত্রিপুরা, প্রকৌশলী গঙ্গা বিজয় চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরাসহ অন্যরা।


    উল্লেখ্য, ‘দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান-সানরাইজ’ প্রকল্পটি CLEAN-এর সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাস্তবায়ন করছে জাবারাং কল্যাণ সমিতি। এতে স্থানীয় আন্দোলনের অংশ হিসেবে সক্রিয়ভাবে কাজ করছে FED-Rangamati এবং অন্যান্য নেটওয়ার্ক।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…