এইমাত্র
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে ডাস্টবিন উপচে পড়ছে ময়লা, স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা-বিক্রেতারা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম

    তারাগঞ্জে ডাস্টবিন উপচে পড়ছে ময়লা, স্বাস্থ্য ঝুঁকিতে ক্রেতা-বিক্রেতারা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম


    রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের ডাস্টবিনটি উপচে পড়ছে ময়লা। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বাজারের ক্রেতা-বিক্রেতারা।


    তারাগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশে ডাস্টবিনটি ভর্তি হয়ে উপচে পড়ছে ময়লা আবর্জনা। এসব ময়লা আবর্জনা থেকে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। 


    শুক্রবার ও সোমবার সপ্তাহে দুই দিন হাটবার। ডাস্টবিনটির সাথেই গরু ও ছাগলের কেনাবেচা করা হয়। এর ফলে এই স্থানটিতে অনেক মানুষের সমাগম ঘটে। 


    দীর্ঘ দিন থেকে ডাস্টবিনটি এভাবে পরে থাকলেও তা পরিষ্কারের কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ডাস্টবিনটি পরিষ্কারের অভাবে দুর্গন্ধে নাকমুক চেপে ধরে বেচাকেনা করছে ক্রেতাবিক্রেতারা।


    ডাস্টবিনটি রাস্তার পাশাপাশি হওয়ায় পথচারীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন হাজারও মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে চলাচল করে। 


    তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, ডাস্টবিনটি বছরের বেশিরভাগ সময়েই অপরিস্কার থাকে। কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয় না। আমরা ব্যবসায়ীরা নাকমুখ চেপে ধরে চলাফেরা করি। 


    তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিজানুর রহমান বলেন, খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করি। ডাস্টবিনটির দুর্গন্ধ আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে।


    বাজারে বাঁশ কিনতে আসা ঘনিরামপুর গ্রামের রোকনের সাথে কথা হলে তিনি বলেন, বাঁশহাটির কাছে এই ডাস্টবিনটি মনে হয় দেখার কেউ নেই। অনেক দিন থেকে দেখছি ডাস্টবিনটি ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। ডাস্টবিনটি পরিষ্কার করার কোন কথাই নেই।


    তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ডাস্টবিনটি পরিষ্কারের জন্য হাট ইজারাদারকে বলেছি দ্রুত পরিষ্কার করা হবে। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…