এইমাত্র
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ পেলেন ২৫ কৃষক

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

    ঈশ্বরদীতে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ পেলেন ২৫ কৃষক

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

    পাবনার ঈশ্বরদীতে গ্রীষ্মকালীন পেয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে ২৫ জন কৃষককে পেয়াজ বীজ ও উপকরন বিতরন করা হয়েছে। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের হাতে এ পেয়াজ বীজ ও উপকরন তুলে দেন পাবনা-৪ আসনের নবনির্মিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।


    কৃষি অফিস কর্তৃপক্ষ জানান, ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক কেজি পেয়াজ বীজ ও কন্দ ফসলের উপকরন বিতরন করা হয়েছে। 


    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে বীজ বিতরন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন এমপি আবু তালেব মন্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মমিন।


    বক্তব্যে তারা বলেন, আজকে সরকারিভাবে কৃষকদের যে বীজ বিতরন করা হচ্ছে তা কৃষকদের সহায়তা ও উৎসাহের একটি অংশ। সবাইকে এগুলোর যথাযথ ব্যবহার করার আহবান করছি আর কৃষিকে এগিয়ে নিতে এবং কৃষকদের সকল সহায়তার জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।


    এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ড.নুরুজ্জামান প্রামানিক, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান ও পৌর জামায়াত ইসলামীর আমীর গোলাম আজমসহ অন্যান্যরা।


    পেযাজের বীজ ও কন্দ ফসলের উপকরন  বিতরণ শেষে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…