এইমাত্র
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ৮০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

    আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত ৮০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
    সংগৃহীত ছবি

    সাম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার জবাব দিতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী-শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভোরের আলো ফোটার আগেই শোনা গেলো ভয়াবহ বিস্ফোরণের শব্দ। আফগানিস্তানের পাকতিকা ও নানগারহার প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান।

     

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে সেনাবাহিনী। হামলায় ব্যবহার করা হয় এফ- সিক্সটিন এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান।

     

    সম্প্রতি ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাসহ পাকিস্তানে সাম্প্রতিক সব হামলার পেছনে টিটিপি জড়িত থাকায় এ অভিযান বলে দাবি করা হয়। একইদিন জঙ্গিগোষ্ঠী আইএস সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানোর কথা জানায় ইসলামাবাদ।

     

    সীমান্ত এলাকায় চলমান হামলার পর জরুরি বৈঠক করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাকিস্তানকে প্রতিশোধমূলক জবাব দেয়ার বিষয়ে আলোচনা করা হয়। কখন প্রতিশোধমূলক অভিযান চালানো হবে, তা তালেবান নেতৃত্বই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

     

    আফগান সরকারের দাবি, পাকিস্তানের এই হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার ও তুরস্ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…